মেহমেদ মেরাজ ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩১ পি.এম
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এককভাবে সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।
নির্বাচনের আগেই নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণে কাজ শুরু করেছিল অন্তর্বর্তী সরকার। সম্ভাব্য কয়েকটি স্থান চিহ্নিতও করা হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় বিষয়টি ঝুলে ছিল।
এ অবস্থায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-কেই নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করা হবে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যমুনায় অবস্থান করছেন। তিনি সেখান থেকে সরে গেলে ভবনটি সংস্কার করে প্রধানমন্ত্রীর উপযোগী করে তোলা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সংস্কারকাজ সম্পন্ন করতে এক থেকে দুই মাস সময় লাগতে পারে।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৫১ আসনের বিপরীতে বিএনপি দুই শতাধিক আসনে জয়লাভ করে দুই-তৃতীয়াংশের বেশি সমর্থন পেয়েছে। ফলে দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে নতুন প্রধানমন্ত্রী হওয়ার কথা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।
এর আগে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সরকারি বাসভবন নির্ধারণে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছিল। গণভবনকে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিকল্প আবাসনের বিষয়টি গুরুত্ব পায়। কমিটি সুপারিশও জমা দেয়, তবে তা কার্যকর হয়নি।
পরে প্রধান উপদেষ্টার কার্যালয় নতুন করে একটি কমিটি গঠন করে। তারা শেরেবাংলা নগরে দুটি সম্ভাব্য স্থান বিবেচনায় নেয়—সংসদ ভবন এলাকার স্পিকার ও ডেপুটি স্পিকারের সরকারি বাসভবন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এলাকা। কমিটি স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে তুলনামূলকভাবে বেশি উপযোগী মনে করে প্রাথমিক প্রস্তুতিও নিচ্ছিল। বিষয়টি উপদেষ্টা পরিষদের বৈঠকেও তোলা হয়, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে তা নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে নির্ধারণের সিদ্ধান্তের কথা জানিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়।
‘ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছেন ট্রাম্প’
সংবিধান সংশোধন কমিটিতে কারা থাকবেন ইঙ্গিত দিলেন চিফ হুইপ
বাংলাদেশের ৬টি জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পেল ইরানের
ঈদের ছুটি বাড়ল
৬ দিনে ঢাকা থেকে বাতিল হলো ২১০ ফ্লাইট
যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
৬ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৭৪টি ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি-দুর্ভোগ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক
হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান
ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’
সৌদি থেকে ফিরে যে বার্তা দিলেন পররাষ্ট্রমন্ত্রী
জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন, ফখরুল-সালাহউদ্দিনসহ দায়িত্বে যারা
মন্ত্রিসভার বৈঠকে কৃষিঋণ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন
একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী
মেট্রোরেল স্টেশনে কনটেন্ট তৈরিতে নিষেধাজ্ঞা
দুপুরে পর্দা উঠছে একুশে বইমেলার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
রেলে ক্রমাগত লোকসান লাগাম টানার উদ্যোগ নেই
হাসিনা-কামালের সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আজ
প্রথমবার সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী
ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ
ঢাকা উত্তর সিটির প্রশাসক হলেন শফিকুল আলম মিল্টন
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
হাসিনাসহ ৬ আসামিকে আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
মহানবীর (স.) ন্যায়পরায়ণতা অনুসরণ করবো
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান