সোমবার ৩০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থান রক্ষা করতে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে : রেজাউল করীম

মেহমেদ মেরাজ ১২ জানু ২০২৬ ১০:৪১ এ.এম

মুফতি রেজাউল করীম। ফাইল ছবি মুফতি রেজাউল করীম। ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে আসন্ন গণভোটে জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতেই হবে। তিনি জুলাই সনদের পক্ষে জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালনের জন্য দেশের সব রাজনৈতিক দল, প্রার্থী ও সরকারের প্রতি আহ্বান জানান।

আজ রোববার (১১ জানুয়ারি) এক বিবৃতিতে মুফতি রেজাউল করীম বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ জাতির দেশ গড়ার যে সুবর্ণ সুযোগ এখন তৈরি হয়েছে, তার পুরো কৃতিত্ব ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের। চব্বিশের জুলাইয়ে তরুণ শিক্ষার্থী ও সাধারণ জনতা রাজপথে জীবনবাজি রেখে সংগ্রাম করেছিল বলেই দেশ ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হয়েছে। তবে আওয়ামী ফ্যাসিবাদ উৎখাত হলেও ফ্যাসিবাদী আইন, রীতি ও সংস্কৃতির পুরোপুরি বিলোপ এখনও হয়নি।

রেজাউল করীম আরও বলেন, দেশ থেকে ফ্যাসিবাদের স্থায়ী অবসান নিশ্চিত করতেই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এই জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে গণভোট অনুষ্ঠিত হবে। সেই গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত না হলে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাই প্রশ্নের মুখে পড়বে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, চব্বিশের জুলাইয়ে জনতা কেবল একটি নির্বাচনের জন্য জীবন দেয়নি, বরং একটি মহৎ উদ্দেশ্য সামনে রেখে রাজপথে লড়াই করেছে। জুলাই সনদে সেই প্রত্যাশা পুরোপুরি না হলেও বহুলাংশে প্রতিফলিত হয়েছে।

চরমোনাই পীর সতর্ক করে বলেন, জুলাই সনদের পক্ষে বিপুল জনসমর্থন প্রদর্শিত না হলে অন্তর্বর্তী সরকার, জাতীয় নির্বাচনসহ সবকিছুই প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। তাই জুলাই সনদের আলোচনা ও প্রচার অব্যাহত রাখতে হবে।

বিবৃতিতে সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য জননিরাপত্তার গুরুত্ব তুলে ধরে মুফতি রেজাউল করীম বলেন, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ এখনও কাটেনি। এ বিষয়ে সরকারকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

আরও খবর

news image

আ.লীগের সাবেক এমপি আটক

news image

সংরক্ষিত নারী আসন চট্টগ্রামে বিএনপি থেকে এমপি পদে আলোচনায় যারা

news image

তারেক রহমান ও খামেনিসহ নির্বাসন ফেরত যেসব নেতা বীরের বেশে রাষ্ট্রক্ষমতায় বসেন

news image

কেমন হতে পারে বিএনপির মন্ত্রিসভা, আলোচনায় যারা

news image

মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে নাসীরুদ্দীনের আবেদন

news image

তারেক রহমানের সঙ্গে বসতে রাজি, বৃটিশগণমাধ্যমকে জয়

news image

নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের বৈঠক চলছে

news image

জুলাই গণঅভ্যুত্থান রক্ষা করতে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে : রেজাউল করীম

news image

নুরের ‘শর্ট মেমোরি লস’ প্রসঙ্গে যা বললেন ঢামেক পরিচালক

news image

মিছিলে মুখর শাহবাগ, জড়ো হচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা

news image

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ ৫ আগস্ট

news image

স্বৈরাচারী ব্যবস্থা না ফেরাতে ঐকমত্য কমিশন কাজ করছে : বদিউল আলম