সোমবার ৩০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

নুরের ‘শর্ট মেমোরি লস’ প্রসঙ্গে যা বললেন ঢামেক পরিচালক

মেহমেদ মেরাজ ০৮ সেপ্টেম্বার ২০২৫ ০৩:০৫ পি.এম

সংগৃহিত সংগৃহিত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের শর্ট মেমোরি লস হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। তিনি জানান, এ ধরনের আঘাতে মেমোরি লস হওয়ার সম্ভাবনা নেই।  

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢামেক প্রশাসনিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢামেক পরিচালক এসব কথা বলেন।   ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, নুর প্রথম দিন যখন হাসপাতালে ভর্তি হন, তখনই তাকে জরুরি বিভাগ থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। পরবর্তীতে তাকে আইসিইউতে রাখা হয় এবং সেখানে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের গঠিত ছয় সদস্যের মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে। বোর্ডের পরামর্শ অনুযায়ী সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম চালানো হয়। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি মোটামুটি স্থিতিশীল আছেন এবং তার শারীরিক অবস্থা ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে।  

তিনি আরও জানান, নুরের নাকের হাড় ভাঙার কারণে মাঝে মাঝে রক্তপাত হচ্ছে। এ ধরনের ব্লিডিং কয়েক দিন চলতে পারে, তবে এ নিয়ে ভয়ের কিছু নেই। তার নাকে তিনটি আঘাত রয়েছে, কিন্তু হাড়গুলো ডিসপ্লেস হয়নি, অর্থাৎ পজিশনে আছে। সাধারণত এ ধরনের ইনজুরি সম্পূর্ণ সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগে। তার চোখে আঘাত থাকলেও সেখানে রক্তক্ষরণ হয়নি এবং চোখও ভালো আছে।   

ঢামেক পরিচালক বলেন, শুরুতে যে বিষয়টি নিয়ে চিকিৎসকরা উদ্বিগ্ন ছিলেন, তা হলো মাথায় আঘাত। তবে আইসিইউতে থাকা অবস্থায় আরেকটি সিটি স্ক্যান করা হলে দেখা যায়, সামান্য যে রক্তক্ষরণ ছিল, তা মোটামুটি ঠিক হয়ে গেছে। ফলে নুরের অবস্থা এখন স্থিতিশীল এবং ধীরে ধীরে উন্নতি হচ্ছে।  

তিনি আরও জানান, গতকাল রাত থেকে নুরের জ্বর ও সর্দি-কাশির উপসর্গ দেখা দিয়েছে। এ কারণে মেডিসিন বিভাগের প্রধান তাকে দেখেছেন এবং কয়েকটি পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দিয়েছেন। পরীক্ষাগুলো সম্পন্ন হলে পরবর্তী পরিস্থিতি বোঝা যাবে।  পরিশেষে ঢামেক পরিচালক আসাদুজ্জামান বলেন, নুরের পরিবার চাইলে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যেতে পারে।

আরও খবর

news image

আ.লীগের সাবেক এমপি আটক

news image

সংরক্ষিত নারী আসন চট্টগ্রামে বিএনপি থেকে এমপি পদে আলোচনায় যারা

news image

তারেক রহমান ও খামেনিসহ নির্বাসন ফেরত যেসব নেতা বীরের বেশে রাষ্ট্রক্ষমতায় বসেন

news image

কেমন হতে পারে বিএনপির মন্ত্রিসভা, আলোচনায় যারা

news image

মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে নাসীরুদ্দীনের আবেদন

news image

তারেক রহমানের সঙ্গে বসতে রাজি, বৃটিশগণমাধ্যমকে জয়

news image

নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের বৈঠক চলছে

news image

জুলাই গণঅভ্যুত্থান রক্ষা করতে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে : রেজাউল করীম

news image

নুরের ‘শর্ট মেমোরি লস’ প্রসঙ্গে যা বললেন ঢামেক পরিচালক

news image

মিছিলে মুখর শাহবাগ, জড়ো হচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা

news image

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ ৫ আগস্ট

news image

স্বৈরাচারী ব্যবস্থা না ফেরাতে ঐকমত্য কমিশন কাজ করছে : বদিউল আলম