সোমবার ৩০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

মিছিলে মুখর শাহবাগ, জড়ো হচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা

মেহমেদ মেরাজ ০৩ আগষ্ট ২০২৫ ০২:৩৮ পি.এম

সংগৃহিত সংগৃহিত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত ছাত্র সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ছাত্রদল।  রোববার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ইতোমধ্যে শাহাবাগ এলাকা ছাত্রদলের নেতাকর্মীতে ভরে উঠেছে। দল থেকে মিছিলের অনুমতি না দেওয়া হলেও মিছিল ও স্লোগানে মুখর হয়ে উঠেছে গোটা এলাকা।

 

সমাবেশ কেন্দ্র করে আগেই সারাদেশ থেকে ছাত্রদলের নেতাকর্মীদের ঢাকায় আসার নির্দেশ দেওয়া হয়েছিল।

সরজমিনে দেখা যায়, সমাবেশ কেন্দ্র করে শাহবাগ মোড়ে মঞ্চ তৈরি করা হয়েছে। মূল মঞ্চের কাজ শেষ হলেও সৌন্দর্য বর্ধনের কাজ চলমান  ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী এসে জড়ো হচ্ছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড় বাড়ছে। খন্ড খন্ড মিছিল এসে মিলছে সমাবেশস্থলে। থেমে থেমে নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা গেছে। কারে কারো হাতে জাতীয় ও দলীয় পতাকা দেখা গেছে। অনেকে এদিক সেদিক ঘুরাফেরা করছেন। শাহবাগ এলাকায় পাবলিক যান চলাচল বন্ধ থাকায় রাস্তার উপরের অনেকে বসে পড়েছেন।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সালেহ মো. আদনান বলেন, ‘শাহবাগে আজ ছাত্রদলের ঐতিহাসিক ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। শাহবাগে অতীতে যত রাজনৈতিক ও ছাত্র সমাবেশ হয়েছে, সবচেয়ে বড় ছাত্র সমাবেশ ছাত্রদল আজ উপহার দেবে। ’

তিনি আরও বলেন, আজকের সমাবেশ অত্যান্ত গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে গত ১৭ বছর ব্যহত করা হয়েছিল। তরুণরা নিজেদের জীবনের বিনিময়ে খুনি শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। সেই তরুণদের ঐকবদ্ধ অংশগ্রহণে মাধ্যমে আজকে সমাবেশকে সফল করবো। কয়েক লক্ষাধিক নেতাকর্মী এ সমাবেশ যোগ দেবেন।

 

ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আ.লীগের সাবেক এমপি আটক

news image

সংরক্ষিত নারী আসন চট্টগ্রামে বিএনপি থেকে এমপি পদে আলোচনায় যারা

news image

তারেক রহমান ও খামেনিসহ নির্বাসন ফেরত যেসব নেতা বীরের বেশে রাষ্ট্রক্ষমতায় বসেন

news image

কেমন হতে পারে বিএনপির মন্ত্রিসভা, আলোচনায় যারা

news image

মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে নাসীরুদ্দীনের আবেদন

news image

তারেক রহমানের সঙ্গে বসতে রাজি, বৃটিশগণমাধ্যমকে জয়

news image

নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের বৈঠক চলছে

news image

জুলাই গণঅভ্যুত্থান রক্ষা করতে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে : রেজাউল করীম

news image

নুরের ‘শর্ট মেমোরি লস’ প্রসঙ্গে যা বললেন ঢামেক পরিচালক

news image

মিছিলে মুখর শাহবাগ, জড়ো হচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা

news image

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ ৫ আগস্ট

news image

স্বৈরাচারী ব্যবস্থা না ফেরাতে ঐকমত্য কমিশন কাজ করছে : বদিউল আলম