রবিবার ০৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

শাকসু নির্বাচন স্থগিত

মেহমেদ মেরাজ ১৯ জানু ২০২৬ ০৪:১১ পি.এম

ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

চার সপ্তাহের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।


আদেশে বলা হয়, জাতীয় নির্বাচনের পর শাকসু নির্বাচনে কোনো বাধা নেই। রিটকারী আইনজীবীদের মন্তব্য, শাকসু নির্বাচন আয়োজন হলে তাতে ব্যস্ত থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। যা জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে পারে।


রিটকারি আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে যদি ছাত্র সংসদ নির্বাচন হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীকে যদি তা নিয়ে ব্যস্ত হতে হয় তবে তার প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে।


শাহজালাল বিশ্ববিদ্যালয় কোনোভাবেই ভুক্তভোগী হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ‘তারা জাতীয় নির্বাচনের পর চাইলেই নির্বাচন করতে পারবে। চার সপ্তাহ পর জাতীয় নির্বাচন হয়ে গেলে শাকসু নির্বাচনে কোনো বাধা নেই।’

এর আগে, দেশে সকল প্রকারের নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু শাকসু নির্বাচনের জন্য অনুমতি দিয়ে কমিশন নিজেই নির্দেশনা ভঙ্গ করেছে বলে মন্তব্য আইনজীবীদের।


এর আগে রোববার (১৮ জানুয়ারি) শাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন।


রিটে বলা হয়, নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের আগে সবধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে। এ অবস্থায় শাকসু নির্বাচন হতে দেয়া আইনসংগত নয়। আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন হওয়ার কথা রয়েছে।


আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

 

আরও খবর

news image

দাদিকে হত্যা করে নাতনিকে ধর্ষণ, ২ জনের লাশ উদ্ধার

news image

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

news image

কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৪ জন

news image

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ৪

news image

পুরান ঢাকার মোড়ে মোড়ে ইফতারির পসরা

news image

সফলতা-ব্যর্থতায় অন্তর্বর্তী সরকারের দেড় বছর

news image

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হলেন পিরোজপুর-২ এর এমপি সোহেল মঞ্জুর সুমন

news image

প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার সদস্যদের ছারছীনা পীরের অভিনন্দন

news image

বরিশাল বিভাগ পেল ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী

news image

শাকসু নির্বাচন স্থগিত

news image

মিয়ানমার থেকে ছোড়া গুলি বিঁধল বাংলাদেশি শিশুর মাথায়

news image

ঢাকার সঙ্গে ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন, আসন বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গায় সড়ক ও রেলপথ অবরোধ

news image

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫

news image

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান – আকন কুদ্দুস

news image

রামুতে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নারীসহ নিহত ৫

news image

দরিয়া-ই-নূর হীরাসহ ১০৯ রত্নের মালিক কারা

news image

দেশের ৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

news image

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার মিশন চালু হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে: ছারছীনা পীর

news image

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তে ছারছীনার পীর ছাহেবের শোক প্রকাশ...

news image

চাঁদাবাজ আর মুজিববাদের নতুন পাহারাদার বিএনপি: নাহিদ ইসলাম

news image

নড়াইলে এক বিষয়ে পরীক্ষা দিয়ে ফেল অন্য বিষয়ে