মেহমেদ মেরাজ ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৩ এ.এম
ছবি: সংগৃহীত
ছয়টি জেলা নিয়ে গঠিত বিভাগের কেন্দ্রবিন্দু বরিশাল জেলা। গত ৩৭ বছর কোনো সরকারেই এ জেলায় কোনো পূর্ণ মন্ত্রী ছিলেন না। তারেক রহমানের নেতৃত্বাধীন নবগঠিত মন্ত্রিপরিষদে বরিশালবাসীর সেই অপেক্ষার অবসান হয়েছে। গতকাল মঙ্গলবার গঠিত মন্ত্রিপরিষদে জেলাটি একজন পূর্ণ মন্ত্রী পেয়েছে। তিনি ছাড়াও বরিশাল বিভাগে আরেকজন পূর্ণ মন্ত্রী হয়েছেন, তিনজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। পূর্ণ মন্ত্রীর দুইজনেই বরিশাল জিলা স্কুলের সাবেক ছাত্র বলে জানা গেছে। তবে এবার মন্ত্রী ও প্রতিমন্ত্রী কিছুই পায়নি বিভাগের ঝালকাঠি ও বরগুনা জেলা।
এরশাদের শাসনামলে ১৯৮৯ সালে বরিশাল জেলার সর্বশেষ পূর্ণ মন্ত্রী ছিলেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য সুনীল কুমার গুপ্ত। এরপর কয়েকজন প্রতিমন্ত্রী পেলেও জেলাটিতে আর কোনো রাজনীতিক পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাননি। ৩৭ বছর পর সেই আসনের এমপি জহির উদ্দিন স্বপন এবার পূর্ণ মন্ত্রী হলেন। তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদে তাঁকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে।
বিভাগের আরেক পূর্ণ মন্ত্রী ভোলার-২ (লালমোহন-তজুমদ্দিন) আসনের এমপি মেজর (অব.) হাফিজ আহমেদ বীরবিক্রম। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য পেয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। তিনি অবশ্য আগেও মন্ত্রী ছিলেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে পানিসম্পদ মন্ত্রণালয় সামলেছেন তিনি। এবারসহ ৭ বার এমপি নির্বাচিত হলেন বীর মুক্তিযোদ্ধা হাফিজ আহমদ। ১৯৯৬ সালে স্বতন্ত্র নির্বাচন করে তিনি প্রথম এমপি হন।
বরিশাল বিভাগের ৩ জন প্রতিমন্ত্রী হলেন, বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনের রাজিব আহসান, পিরোজপুর-২ (স্বরূপকাঠি, ভান্ডারিয়া ও কাউখালী) আসনের এমপি আহমেদ সুমন মঞ্জু ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের নুরুল হক নুর। গণঅধিকার পরিষদের সভাপতি নুর বিএনপির সমর্থনে এমপি নির্বাচিত হয়েছেন। এই তিন প্রতিমন্ত্রী প্রথমবার এমপি হয়েই মন্ত্রিপরিষদে স্থান পেয়েছেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন স্বৈরাচার এরশাদ সরকারবিরোধী আন্দোলনে ছাত্র সংগ্রাম পরিষদের শীর্ষ নেতা ছিলেন। তখন তিনি বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ১৯৯১-এর নির্বাচন-পরবর্তী তিনি বিএনপিতে যোগ দেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনে প্রথম এমপি হন। ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আবুল হাসানাত আবদুল্লাহকে পরাজিত করে রাজনীতিতে চমক সৃষ্টি করেন স্বপন। বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য।
শপথ গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় জহির উদ্দিন স্বপন বলেন, তারেক রহমানের নেতৃত্ব নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। এই যাত্রা আমাদের গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতার একটা চূড়ান্ত পরিণতি। আমি শুধু নিজের আসন নয়, দেশের উন্নয়নে দায়িত্ব গ্রহণ করেছি।
১৯৯১ সালে প্রথম বিএনপি ক্ষমতায় এলে বরিশাল মহানগর ও সদর উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৫ আসনের এমপি আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি হন। ওই মেয়াদে জেলায় মন্ত্রী বা প্রতিমন্ত্রী ছিলেন না। ১৯৯৬ সালের নির্বাচন-পরবর্তী আওয়ামী লীগ শাসনামলেও বরিশাল দাপ্তরিক মন্ত্রী পায়নি। তবে মন্ত্রী পদমর্যাদায় জাতীয় সংসদের চিফ হুইপ ছিলেন বরিশাল-১ আসনের এমপি আবুল হাসানাত আবদুল্লাহ। ২০০১ সালে চার দলীয় জোট সরকারে বরিশাল-৫ আসনের বিএনপির এমপি মজিবর রহমান সরোয়ার প্রতিমন্ত্রী মর্যাদায় হুইপ ছিলেন। আওয়ামী লীগের গত ৩ মেয়াদে জেলায় কোনো পূর্ণ মন্ত্রী ছিলেন না। ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন-পরবর্তী সরকারে বরিশাল-৫ আসনের এমপি জাহিদ ফারুক শামীম পানিসম্পদ প্রতিমন্ত্রী ছিলেন।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান সড়ক ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন। তিনি মেঘনাবেষ্টিত বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনের এমপি। এ আসনে ২০০১ সালে নির্বাচিত বিএনপির এমপি শাহ মো. আবুল হোসাইন তৎকালীন সরকারের অর্থ প্রতিমন্ত্রী ছিলেন।
পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া-কাউখালী-স্বরূপকাঠি) আসনটি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ। জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এ আসন থেকে ৭ বার এমপি নির্বাচিত হন। জাতীয় পার্টি ও আওয়ামী লীগ আমলে তিনি ১৭ বছর মন্ত্রী ও একবার উপদেষ্টা ছিলেন। আসনটিতে বিএনপি কোনোদিন জয় পায়নি। এবার মঞ্জু নির্বাচন করেননি। জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদ সাঈদীকে ৮ হাজার ২৮৮ ভোটে পরাজিত করেন বিএনপির আহমেদ সোহেল মঞ্জু। তিনি নবগঠিত সরকারে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
সোহেল মঞ্জুর বাবা নুরুল ইসলাম মঞ্জু ১৯৭০ সালে বরিশাল থেকে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি মুক্তিযুদ্ধে দক্ষিণাঞ্চলে বেসামরিক বাহিনীর প্রধান ছিলেন। স্বাধীনতা-পরবর্তী বঙ্গবন্ধু সরকারের মন্ত্রীও ছিলেন তিনি। পরবর্তী সময়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হন।
আওয়ামী লীগের বিগত শাসনামলে দেশের রাজনীতিতে আলোচিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তাঁর দল গণঅধিকার পরিষদ এবার বিএনপির সঙ্গে আসন সমঝোতায় নির্বাচন করেছে। বিএনপি তাঁকে পটুয়াখালী-৩ আসনটি ছেড়ে দেয়। তবে বিএনপির বিদ্রোহী প্রার্থীর শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয় নুরকে। শেষ পর্যন্ত ২৬ হাজার ৪ ভোটের বড় ব্যবধানে তিনি জয়ী হয়েছেন। তারেক রহমানের সরকারে তিনি শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৪ জন
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ৪
পুরান ঢাকার মোড়ে মোড়ে ইফতারির পসরা
সফলতা-ব্যর্থতায় অন্তর্বর্তী সরকারের দেড় বছর
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হলেন পিরোজপুর-২ এর এমপি সোহেল মঞ্জুর সুমন
প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার সদস্যদের ছারছীনা পীরের অভিনন্দন
বরিশাল বিভাগ পেল ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী
শাকসু নির্বাচন স্থগিত
মিয়ানমার থেকে ছোড়া গুলি বিঁধল বাংলাদেশি শিশুর মাথায়
ঢাকার সঙ্গে ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন, আসন বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গায় সড়ক ও রেলপথ অবরোধ
রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান – আকন কুদ্দুস
রামুতে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নারীসহ নিহত ৫
দরিয়া-ই-নূর হীরাসহ ১০৯ রত্নের মালিক কারা
দেশের ৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার মিশন চালু হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে: ছারছীনা পীর
রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তে ছারছীনার পীর ছাহেবের শোক প্রকাশ...
চাঁদাবাজ আর মুজিববাদের নতুন পাহারাদার বিএনপি: নাহিদ ইসলাম
নড়াইলে এক বিষয়ে পরীক্ষা দিয়ে ফেল অন্য বিষয়ে