মেহমেদ মেরাজ ২৭ জুলাই ২০২৫ ০৪:০৭ পি.এম
বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর ও ছারছীনা দরবার শরীফের পীর সাহেব মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের মিশন চালুর জন্য অন্তর্বর্তী সরকার সমঝোতা স্মারক সই করায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর ও ছারছীনা দরবার শরীফের পীর সাহেব মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।
শনিবার (২৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, এটি বাতিল না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন স্বার্থে জাতিসংঘের মানবাধিকার অফিস এ দেশে হতে দেওয়া যায় না। এটি দেশের সর্বস্তরের ওলামায়ে কেরামের নীতিগত সিদ্ধান্ত।
তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে জাতিসংঘের মানবাধিকার অফিস দেখা যায়। বাংলাদেশ কোনো যুদ্ধপীড়িত দেশ না হওয়া সত্ত্বেও এখানে এমন অফিস করতে চাওয়াটা রহস্যজনক।
বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকারের উচিত—সময় নষ্ট না করে, দ্রুত আলেম-ওলামাসহ সর্বস্তরের জনগণের এই কাঙ্ক্ষিত দাবি বাস্তবায়ন করা।
তিনি অভিযোগ করে বলেন, দেশের প্রথিতযশা নিরীহ আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের ওপর দেশ-বিদেশে যে বর্বর গণহত্যা সংঘটিত হয়েছে, সেসব বিষয়ে আজ পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার কমিশন কোনো বিবৃতি দেয়নি। তখন কি মানবাধিকার লঙ্ঘন হয়নি? যদি হয়ে থাকে, তাহলে তারা অফিসিয়ালি উদ্বেগ প্রকাশ করেনি কেন?
পরিশেষে তিনি বলেন, "আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশ থেকে অতিদ্রুত অপসারণ করা হোক।"
দাদিকে হত্যা করে নাতনিকে ধর্ষণ, ২ জনের লাশ উদ্ধার
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৪ জন
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ৪
পুরান ঢাকার মোড়ে মোড়ে ইফতারির পসরা
সফলতা-ব্যর্থতায় অন্তর্বর্তী সরকারের দেড় বছর
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হলেন পিরোজপুর-২ এর এমপি সোহেল মঞ্জুর সুমন
প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার সদস্যদের ছারছীনা পীরের অভিনন্দন
বরিশাল বিভাগ পেল ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী
শাকসু নির্বাচন স্থগিত
মিয়ানমার থেকে ছোড়া গুলি বিঁধল বাংলাদেশি শিশুর মাথায়
ঢাকার সঙ্গে ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন, আসন বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গায় সড়ক ও রেলপথ অবরোধ
রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান – আকন কুদ্দুস
রামুতে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নারীসহ নিহত ৫
দরিয়া-ই-নূর হীরাসহ ১০৯ রত্নের মালিক কারা
দেশের ৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার মিশন চালু হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে: ছারছীনা পীর
রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তে ছারছীনার পীর ছাহেবের শোক প্রকাশ...
চাঁদাবাজ আর মুজিববাদের নতুন পাহারাদার বিএনপি: নাহিদ ইসলাম
নড়াইলে এক বিষয়ে পরীক্ষা দিয়ে ফেল অন্য বিষয়ে