মেহমেদ মেরাজ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৪০ এ.এম
পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে দাদিতে হত্যা করে নাতনিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ পরবর্তী হত্যার ঘটনা ঘটেছে।
পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে দাদিতে হত্যা করে নাতনিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ পরবর্তী হত্যার ঘটনা ঘটেছে। পৃথক জায়গা থেকে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।
এর আগে দিবাগত মধ্যরাতের কোনো এক সময় উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভবানিপুর উত্তরপাড়ার জয়নাল খার মা সুফিয়া খাতুন (৬৫) ও মেয়ে জামিলা আক্তার (১৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানা পুলিশের ওসি মো. মমিনুজ্জামান।
জানা গেছে, মধ্যরাতে হঠাৎ কান্নাকাটির আওয়াজ শুনে রাস্তায় বের হন স্থানীয়রা। পরে কান্নার আওয়াজ থেমে গেলে তারা বাড়িতে চলে যান। আজ শনিবার সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত লাশ পাওয়া যায়। জামিলাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বিবস্ত্র অবস্থায় সরিষার ক্ষেতে তার লাশ পাওয়া যায়। ঘটনার সময় মেয়েটির বাবা ঢাকায় আরেক মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ছিলেন।
সোহেল রানা নামের এক নিকট আত্মীয় জানান, গতকাল রাতে ওই মেয়েকে ধর্ষণ করতে আসে। কিন্তু দাদি টের পেয়ে যাওয়াতে দাদিকে হত্যা করে। পরে মেয়েকে অপহরণ করে সরিষা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। কে বা কারা এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জামেলাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন ও ফরেনসিক পরীক্ষার ফলাফলের অপেক্ষা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, এমন নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে।
এ বিষয়ে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সন্দেহভাজনদের চিহ্নিত করতে কাজ চলছে এবং প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
দ্বৈত হত্যাকাণ্ডের এই মর্মান্তিক ঘটনা শুধু ভবানীপুর গ্রাম নয়, পুরো অঞ্চলের মানুষকে নাড়া দিয়েছে। নিরপরাধ এক তরুণী ও তার বৃদ্ধ দাদির নির্মম মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার দাবি এখন সবার মুখে মুখে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দাদিকে হত্যা করে নাতনিকে ধর্ষণ, ২ জনের লাশ উদ্ধার
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৪ জন
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ৪
পুরান ঢাকার মোড়ে মোড়ে ইফতারির পসরা
সফলতা-ব্যর্থতায় অন্তর্বর্তী সরকারের দেড় বছর
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হলেন পিরোজপুর-২ এর এমপি সোহেল মঞ্জুর সুমন
প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার সদস্যদের ছারছীনা পীরের অভিনন্দন
বরিশাল বিভাগ পেল ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী
শাকসু নির্বাচন স্থগিত
মিয়ানমার থেকে ছোড়া গুলি বিঁধল বাংলাদেশি শিশুর মাথায়
ঢাকার সঙ্গে ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন, আসন বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গায় সড়ক ও রেলপথ অবরোধ
রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান – আকন কুদ্দুস
রামুতে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নারীসহ নিহত ৫
দরিয়া-ই-নূর হীরাসহ ১০৯ রত্নের মালিক কারা
দেশের ৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার মিশন চালু হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে: ছারছীনা পীর
রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তে ছারছীনার পীর ছাহেবের শোক প্রকাশ...
চাঁদাবাজ আর মুজিববাদের নতুন পাহারাদার বিএনপি: নাহিদ ইসলাম
নড়াইলে এক বিষয়ে পরীক্ষা দিয়ে ফেল অন্য বিষয়ে