বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

রাষ্ট্রীয় শোক আজ, সারাদেশে বিশেষ প্রার্থনা

মেহমেদ মেরাজ ২২ জুলাই ২০২৫ ১১:৩৬ এ.এম

উত্তরার দিয়াবাড়ীতে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার উত্তরার দিয়াবাড়ীতে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার

রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং দেশের এই শোকাবহ মুহূর্তে সংহতি প্রকাশে এ সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় রাষ্ট্রীয় শোক পালনের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, শোক পালনের উদ্দেশ্যে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এ ছাড়া আহত ও নিহতদের জন্য দেশের সব উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এদিকে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পূর্বনির্ধারিত জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠান স্থগিত করা হয়। আগামীকাল বুধবার অনুষ্ঠানটি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একই সময়ে অনুষ্ঠিত হবে। এ ছাড়া রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচি স্থগিত করা হয়েছে।

রাষ্ট্রপতির শোক
হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। গতকাল তথ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রধান উপদেষ্টার শোক
এদিকে প্রধান উপদেষ্টা শোকবার্তায় বলেন, ‘বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।’ তিনি বলেন, ‘এ দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যদের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। জাতির জন্য গভীর বেদনার ক্ষণ।’ তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সব কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশ দেন।

প্রধান বিচারপতিসহ বিভিন্ন উপদেষ্টার শোক
এ ছাড়া শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায়, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দীক প্রমুখ।

রাজনীতিবিদ ও দলের শোক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, জাতীয় পার্টি, সিপিবি, জাসদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক প্রকাশ করেছে।

বিভিন্ন সংগঠন ও ব্যক্তি
শিক্ষা মন্ত্রণালয়, ইউরোপীয় ইউনিয়ন, এফবিসিসিআই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), রাজউক চেয়ার‌ম্যান, ঢাকা উত্তর সিটি কপোরেশনের প্রশাসক, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্রাব), ল রিপোর্টার্স ফোরাম (এলআরএফ), বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন, বাংলাদেশ কাবাডি ফেডারেশন, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ), বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠন শোক জানিয়েছে।

এনসিপির জুলাই পদযাত্রা স্থগিত
এনসিপির আজকের জুলাই পদযাত্রা ও কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়েছে। এ ছাড়া সোমবার যাত্রাবাড়ীতে ড্রোন শো স্থগিত করা হয়।

বিশেষ দোয়া আজ
নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় আজ মঙ্গলবার সারাদেশের সব উপাসনালয়ে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানায়, নিহতদের রুহের মাগফেরাত ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত আহতদের সুস্থতা কামনা করে সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে। এ জন্য দেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দুপুরে (বাদ জোহর) এ উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

আরও খবর

news image

‘ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছেন ট্রাম্প’

news image

সংবিধান সংশোধন কমিটিতে কারা থাকবেন ইঙ্গিত দিলেন চিফ হুইপ

news image

বাংলাদেশের ৬টি জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পেল ইরানের

news image

ঈদের ছুটি বাড়ল

news image

৬ দিনে ঢাকা থেকে বাতিল হলো ২১০ ফ্লাইট

news image

যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

news image

৬ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

news image

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৭৪টি ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি-দুর্ভোগ

news image

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক

news image

হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান

news image

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’

news image

সৌদি থেকে ফিরে যে বার্তা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

news image

জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন, ফখরুল-সালাহউদ্দিনসহ দায়িত্বে যারা

news image

মন্ত্রিসভার বৈঠকে কৃষিঋণ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন

news image

একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

news image

মেট্রোরেল স্টেশনে কনটেন্ট তৈরিতে নিষেধাজ্ঞা

news image

দুপুরে পর্দা উঠছে একুশে বইমেলার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

news image

পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

news image

পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

news image

রেলে ক্রমাগত লোকসান লাগাম টানার উদ্যোগ নেই

news image

হাসিনা-কামালের সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আজ

news image

প্রথমবার সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী

news image

ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

news image

ঢাকা উত্তর সিটির প্রশাসক হলেন শফিকুল আলম মিল্টন

news image

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

news image

হাসিনাসহ ৬ আসামিকে আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

news image

বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ

news image

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

news image

মহানবীর (স.) ন্যায়পরায়ণতা অনুসরণ করবো

news image

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান