নিজস্ব প্রতিবেদন ১৩ জুলাই ২০২৫ ০৪:০০ পি.এম
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তাঁরা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছেন। আইডিয়াল কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভ করেছেন।
আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় এই বিক্ষোভ হয়।
ঢাকা কলেজ শিক্ষার্থীদের একটি দল রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিক্ষোভ মিছিল করে। ‘ঢাকা কলেজ’ ব্যানারে এই মিছিল করেন তাঁরা। মিছিলটি সায়েন্স ল্যাব মোড় ঘুরে আবার কলেজের সামনে এসে শেষ হয়।
এ সময় ‘চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘চব্বিশের বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই’; ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ স্লোগান দেন শিক্ষার্থীরা।
মিছিল শেষে ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুস সালেকিন প্রথম আলোকে বলেন, ‘সারা দেশে চাঁদাবাজি লাগামহীনভাবে বাড়ছে। সব অভিযোগ একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে আসছে। কিন্তু দলটি তাদের নেতা–কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না। যার পরিণাম হিসেবে আমরা মিটফোর্ডের সামনে একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটতে দেখলাম। আমরা এই বর্বর হত্যার সুষ্ঠু বিচার দেখতে চাই।’
বেলা একটার দিকে চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের একটি দল। কলেজের সামনে থেকে মিছিল করে তাঁরা সায়েন্স ল্যাব মোড়ে আসেন। সেখানে ১০ মিনিটের মতো অবস্থান করে বিক্ষোভ করার পর তাঁরা মিছিল নিয়ে শাহবাগ মোড় ও ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে মিটফোর্ড হাসপাতালের দিকে চলে যান।
এ সময় শিক্ষার্থীরা ‘চাঁদা লাগলে চাঁদা নে, আমার ভাইকে ফিরিয়ে দে’, ‘চব্বিশের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’—এমন নানা স্লোগান দেন।
আইডিয়াল কলেজের শিক্ষার্থী আসাদুল্লাহ আজিম প্রথম আলোকে বলেন, ‘বাজার, ফুটপাত, বাসস্ট্যান্ডে চাঁদাবাজির কারণে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। চাঁদা না দিলে পিটিয়ে মানুষ মেরে ফেলা হচ্ছে। আমরা এসব নৃশংসতার প্রতিবাদ জানাচ্ছি।’
‘ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছেন ট্রাম্প’
সংবিধান সংশোধন কমিটিতে কারা থাকবেন ইঙ্গিত দিলেন চিফ হুইপ
বাংলাদেশের ৬টি জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পেল ইরানের
ঈদের ছুটি বাড়ল
৬ দিনে ঢাকা থেকে বাতিল হলো ২১০ ফ্লাইট
যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
৬ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৭৪টি ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি-দুর্ভোগ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক
হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান
ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’
সৌদি থেকে ফিরে যে বার্তা দিলেন পররাষ্ট্রমন্ত্রী
জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন, ফখরুল-সালাহউদ্দিনসহ দায়িত্বে যারা
মন্ত্রিসভার বৈঠকে কৃষিঋণ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন
একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী
মেট্রোরেল স্টেশনে কনটেন্ট তৈরিতে নিষেধাজ্ঞা
দুপুরে পর্দা উঠছে একুশে বইমেলার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
রেলে ক্রমাগত লোকসান লাগাম টানার উদ্যোগ নেই
হাসিনা-কামালের সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আজ
প্রথমবার সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী
ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ
ঢাকা উত্তর সিটির প্রশাসক হলেন শফিকুল আলম মিল্টন
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
হাসিনাসহ ৬ আসামিকে আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
মহানবীর (স.) ন্যায়পরায়ণতা অনুসরণ করবো
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান