নিজস্ব প্রতিবেদন ০৩ আগষ্ট ২০২৫ ০৩:১০ পি.এম
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
পাকিস্তান সফরে মুসলিম ঐক্য ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে দু’দিনের এক সরকারি সফরে বৈজ্ঞানিক, শিল্প ও কৃষিক্ষেত্রে মুসলিমদের ঐক্য ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। এই ঐক্য প্রতিষ্ঠা হলে যাতে ইসলামি দেশগুলোর চাহিদা কার্যকরভাবে পূরণ করা যায় এবং বহিরাগত চাপের বিরুদ্ধে দাঁড়ানো যায়।
শনিবার লাহোরে পাকিস্তান মুসলিম লীগের নেতা মুহাম্মদ নওয়াজ শরিফের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, “অবশ্যই আমাদের বৈজ্ঞানিক, শিল্প ও কৃষিক্ষেত্রে সক্ষমতা ভাগ করে নিতে হবে এবং একটি ঐক্যবদ্ধ ব্লক গঠন করে ইসলামি সম্প্রদায়ের চাহিদা পূরণের জন্য একসঙ্গে কাজ করতে হবে।”
ইরান সরকার জানিয়েছে, ইসরায়েলের আরোপিত ১২ দিনের যুদ্ধের সময় পাকিস্তানের জনগণের সমর্থন ও সংহতির প্রতি তার কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত করে ইরানের প্রেসিডেন্ট বলেন, “যদি বিশ্বজুড়ে মুসলিমরা ঐক্যবদ্ধ হয়, তাহলে ইহুদিবাদী শাসনতন্ত্র আর স্বাধীন জাতিগুলোকে আলাদাভাবে লক্ষ্যবস্তু করতে পারবে না।”
নওয়াজ শরিফ ইসরায়েলি শাসনতন্ত্রের সাম্প্রতিক আক্রমণের মুখে ইরানি জনগণের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, “আমরা ইরানের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি এবং ভবিষ্যতে আমরা আগের চেয়েও শক্তিশালী হয়ে দাঁড়াব।”
ইরানের জনগণ তাদের অটল চেতনার মাধ্যমে হাজার হাজার বছরের গৌরবময় ইতিহাস পুনরুজ্জীবিত করেছে বলেও উল্লেখ করেন নওয়াজ শরিফ। বলেন, “পাকিস্তান কেবল প্রতিবেশী নয় বরং ইরানের ভাই। আমরা সকল ক্ষেত্রে আমাদের সম্পর্ক উন্নয়ন এবং শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।” সূত্র: তাসনিম নিউজ
ইরানের পালটা হামলায় নাজেহাল ফুঁসে উঠছে ইসরাইলিরা, ছাড়ছে জন্মভূমি
বিশ্লেষকের সতর্কবার্তা জ্বালানি তেলের দাম ১৫০ ডলারে পৌঁছাতে পারে
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা
সুরক্ষিত ভবনে যেভাবে নিহত হন খামেনি
খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম
ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র
মার্কিন শর্ত মানতে রাজি নয় ইরান, কঠোর পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের
আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধ চায় আফগানিস্তান
ইসরাইলি পার্লামেন্টে মোদি বেসামরিক নাগরিকদের হত্যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়
পশ্চিম তীরের মসজিদে আগুন দিল অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা
মালয়েশিয়ায় ৫০ দিনে বাংলাদেশিসহ ৭ হাজার অবৈধ অভিবাসী আটক
চুক্তি পর্যালোচনা করার সুযোগ তৈরি হয়েছে
চীনকে টেক্কা দিতে যুক্তরাষ্ট্র-জাপানের ৩৬ বিলিয়ন ডলারের প্রকল্প ঘোষণা
খামেনির সরকার পরিবর্তনে চাপ সৃষ্টির কৌশল ট্রাম্পের
ইরান নিয়ে ‘অত্যন্ত কঠোর বিকল্প’ বিবেচনা করছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প
বিশ্ব থেকে বিচ্ছিন্ন ইরান, ইন্টারনেট শাটডাউনের আড়ালে কী চলছে?
‘মহান মিত্র’ কাতারের ইস্যুতে ইসরাইলকে সতর্ক থাকতে বললেন ট্রাম্প
বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী
ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, ইউরোপের নিন্দা
‘স্বৈরশাসক’ ট্রাম্পের অপসারণের দাবিতে উত্তাল ওয়াশিংটন
একই টেবিলে শি জিনপিং-কিম-পুতিন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ট্রাম্পের
আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯০০
মুসলিম ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের
যেখানে প্রতিটি দিন শুরু হয় একটাই প্রশ্ন দিয়ে—আজ কি খাবার জুটবে?
বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের
নিউইয়র্কে এক আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমা ১৫ দেশের আহ্বান
ইসরায়েল চার শর্ত না মানলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য
জাতিসংঘের ত্রাণবাহী গাড়িবহর গাজায় প্রবেশ করতে মানবিক করিডর খোলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল!
গাজার এক-তৃতীয়াংশ মানুষ কয়েকদিন ধরে অভুক্ত: বিশ্ব খাদ্য কর্মসূচি
ইসরায়েলি আগ্রাসন নিরুপায় মায়ের চোখের সামনেই মরছে ক্ষুধার্ত শিশু