মেহমেদ মেরাজ ২৭ জুলাই ২০২৫ ০৩:৪৪ পি.এম
আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদের খসড়া প্রস্তুত হয়েছে। সেটা আগামীকাল সোমবারের মধ্যে সব কটি রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। দলগুলো দ্রুত মতামত দিলে সেটা সন্নিবেশিত করা হবে।
আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনার ১৯তম দিনে সূচনা বক্তব্যে এসব কথা বলেন আলী রীয়াজ।
রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ–সম্পর্কিত মূলনীতি এবং পুলিশ কমিশন গঠন–সংক্রান্ত প্রস্তাব বিষয়ে আজকে আলোচনা চলছে।
সনদের খসড়া নিয়ে সংলাপে আলোচনা করা হবে না জানিয়ে আলী রীয়াজ বলেন, ‘যদি বড় রকমের মৌলিক আপত্তি ওঠে, তাহলে আলোচনায় আনব, না হলে আনব না। আপনাদের পক্ষ থেকে মতামত দেওয়া হলে সেটা সন্নিবেশিত করে প্রাথমিক সনদে ভূমিকা–পটভূমি থাকবে এবং কমিটমেন্টের জায়গা থাকবে।’
আলী রীয়াজ জানান, জাতীয় সনদ সইয়ের জন্য চলমান আলোচনায় একটি দিন বরাদ্দ রাখা হবে। তিনি বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে ঐকমত্য কমিশনের চলমান আলোচনা শেষ করা হবে। ১০টি বিষয়ে আমরা ঐকমত্য হয়েছি। সাতটি বিষয়ে ঐকমত্য অসমাপ্ত আছে। আর তিনটি বিষয়ে আলোচনা এখনো হয়নি।
আজকের আলোচনায় অংশ নিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আলোচনায় উপস্থিত আছেন সফর রাজ হোসেন, এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, আইয়ুব মিয়া প্রমুখ।
ঈদের ছুটি বাড়ল
৬ দিনে ঢাকা থেকে বাতিল হলো ২১০ ফ্লাইট
যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
৬ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৭৪টি ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি-দুর্ভোগ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক
হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান
ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’
সৌদি থেকে ফিরে যে বার্তা দিলেন পররাষ্ট্রমন্ত্রী
জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন, ফখরুল-সালাহউদ্দিনসহ দায়িত্বে যারা
মন্ত্রিসভার বৈঠকে কৃষিঋণ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন
একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী
মেট্রোরেল স্টেশনে কনটেন্ট তৈরিতে নিষেধাজ্ঞা
দুপুরে পর্দা উঠছে একুশে বইমেলার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
রেলে ক্রমাগত লোকসান লাগাম টানার উদ্যোগ নেই
হাসিনা-কামালের সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আজ
প্রথমবার সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী
ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ
ঢাকা উত্তর সিটির প্রশাসক হলেন শফিকুল আলম মিল্টন
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
হাসিনাসহ ৬ আসামিকে আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
মহানবীর (স.) ন্যায়পরায়ণতা অনুসরণ করবো
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শুরুতেই সরকার ও বিরোধী দলের টানাপোড়েন
শপথের মহা আয়োজন: ১২০০ অতিথির উপস্থিতিতে নতুন সরকারের শপথ গ্রহণ
সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাপনায় সন্তোষ, বিএনপিকে অভিনন্দন জাপানের