বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

ইসরায়েল চার শর্ত না মানলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

নিজস্ব প্রতিবেদন ৩০ জুলাই ২০২৫ ০৫:১৮ পি.এম

ফাইল ছবি ফাইল ছবি

আসন্ন সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায় যুক্তরাজ্য। তবে এর জন্য ইসরায়েলকে চারটি স্পষ্ট শর্ত দিয়েছে ব্রিটিশ সরকার। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সম্প্রতি এক জরুরি মন্ত্রিসভা বৈঠক শেষে এই ঘোষণা দেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ২৯ জুলাই অনুষ্ঠিত ওই বৈঠকে স্টারমার বলেন, গাজায় মানবিক পরিস্থিতি ভয়াবহ এবং দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা বিগত দশকের মধ্যে সবচেয়ে সংকটময় অবস্থায় পৌঁছেছে।

ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যের চারটি শর্ত:
১. গাজায় মানবিক সংকট নিরসন এবং প্রতিদিন অন্তত ৫০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি,
২. যুদ্ধবিরতিতে সম্মতি,
৩. পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন বন্ধের সুস্পষ্ট প্রতিশ্রুতি,
৪. দ্বিরাষ্ট্র সমাধানে দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ।

প্রধানমন্ত্রী স্টারমার আরও বলেন, যদি ইসরায়েল এসব শর্ত না মানে, তাহলে সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনের আগেই যুক্তরাজ্য একতরফাভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।

তিনি হামাসের প্রতিও আহ্বান জানান—অবশিষ্ট জিম্মিদের মুক্তি, যুদ্ধবিরতিতে সম্মতি ও গাজার শাসনে তাদের সম্পৃক্ততা বন্ধ করতে হবে।

কিয়ার স্টারমার স্পষ্ট করে জানান, হামাস এবং ইসরায়েলকে তারা এক কাতারে বিবেচনা করছেন না। যুক্তরাজ্যের উদ্দেশ্য হলো, একদিকে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং অন্যদিকে একটি নিরাপদ ইসরায়েল রাষ্ট্রের সহাবস্থান নিশ্চিত করা।

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা যুক্তরাজ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

এর আগে ফ্রান্সও সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় এবং সে অনুযায়ী একটি রোডম্যাপ প্রণয়ন করে। তবে যুক্তরাষ্ট্র এই স্বীকৃতি পরিকল্পনার বিরোধিতা করেছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

যুক্তরাষ্ট্রের প্রতি ‘গভীর অবিশ্বাস’ নিয়ে আলোচনায় বসছে ইরান

news image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা ৭১ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদে ইরান

news image

ইরানের পালটা হামলায় নাজেহাল ফুঁসে উঠছে ইসরাইলিরা, ছাড়ছে জন্মভূমি

news image

বিশ্লেষকের সতর্কবার্তা জ্বালানি তেলের দাম ১৫০ ডলারে পৌঁছাতে পারে

news image

মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা

news image

সুরক্ষিত ভবনে যেভাবে নিহত হন খামেনি

news image

খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম

news image

ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র

news image

মার্কিন শর্ত মানতে রাজি নয় ইরান, কঠোর পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের

news image

আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধ চায় আফগানিস্তান

news image

ইসরাইলি পার্লামেন্টে মোদি বেসামরিক নাগরিকদের হত্যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়

news image

পশ্চিম তীরের মসজিদে আগুন দিল অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা

news image

মালয়েশিয়ায় ৫০ দিনে বাংলাদেশিসহ ৭ হাজার অবৈধ অভিবাসী আটক

news image

চুক্তি পর্যালোচনা করার সুযোগ তৈরি হয়েছে

news image

চীনকে টেক্কা দিতে যুক্তরাষ্ট্র-জাপানের ৩৬ বিলিয়ন ডলারের প্রকল্প ঘোষণা

news image

খামেনির সরকার পরিবর্তনে চাপ সৃষ্টির কৌশল ট্রাম্পের

news image

ইরান নিয়ে ‘অত্যন্ত কঠোর বিকল্প’ বিবেচনা করছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

news image

বিশ্ব থেকে বিচ্ছিন্ন ইরান, ইন্টারনেট শাটডাউনের আড়ালে কী চলছে?

news image

‘মহান মিত্র’ কাতারের ইস্যুতে ইসরাইলকে সতর্ক থাকতে বললেন ট্রাম্প

news image

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

news image

ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, ইউরোপের নিন্দা

news image

‘স্বৈরশাসক’ ট্রাম্পের অপসারণের দাবিতে উত্তাল ওয়াশিংটন

news image

একই টেবিলে শি জিনপিং-কিম-পুতিন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ট্রাম্পের

news image

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯০০

news image

মুসলিম ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের

news image

যেখানে প্রতিটি দিন শুরু হয় একটাই প্রশ্ন দিয়ে—আজ কি খাবার জুটবে?

news image

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

news image

নিউইয়র্কে এক আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমা ১৫ দেশের আহ্বান

news image

ইসরায়েল চার শর্ত না মানলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

news image

জাতিসংঘের ত্রাণবাহী গাড়িবহর গাজায় প্রবেশ করতে মানবিক করিডর খোলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল!