রবিবার ০৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

ইসরায়েলি আগ্রাসন নিরুপায় মায়ের চোখের সামনেই মরছে ক্ষুধার্ত শিশু

মেহমেদ মেরাজ ২২ জুলাই ২০২৫ ১১:৪৭ এ.এম

ছবি-সংগৃহীত ছবি-সংগৃহীত

ফিলিস্তিনের গাজার কেন্দ্রীয় হাসপাতালের চিকিৎসকরা প্রতি ঘণ্টায় অপুষ্টির রোগী পাচ্ছেন। গাজা শহরের একটি ৩৫ দিনের শিশু ও দেইর এল-বালাহতে চার মাস বয়সী এক শিশু আল-আকসা শহীদ হাসপাতালে অপুষ্টিতে মারা গেছে। হাসপাতালে এক মা তাঁর সন্তানের শরীর ছুঁয়ে আর্তনাদ করছিলেন, ‘আমি দুঃখিত, আমি তোমাকে খাওয়াতে পারিনি। আমার চোখের সামনে তোমাকে মরতে দেখা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না।’ প্রতিনিয়ত শিশুদের এমন মৃত্যু দেখতে হচ্ছে গাজার মায়েদের। 

এই দুটি ঘটনাই কেবল নয়। গত ৭২ ঘণ্টায় আরও বেশি ঘটনা ঘটেছে। হাসপাতালের চিকিৎসকদের মতে, প্রতি ঘণ্টায় অপুষ্টিতে ভোগা শিশু ভর্তি হচ্ছে হাসপাতালে। 

শিশুদের অনাহার থেকে বাঁচাতে বাবা-মায়েরা মার্কিন-ইসরায়েলের তৈরি জিএইচএফ বিতরণ কেন্দ্রে যেতে বাধ্য হন। কারণ, তাদের সামনে আর কোনো বিকল্প নেই।  বাবা-মায়েরা বলছেন, নারী-শিশুসহ তারা সবাই ক্ষুধার্ত এবং তারা নিজ সন্তানদের জন্য খাবারের ব্যবস্থা করতে অক্ষম। অনেক শিশুকে শুধুই পানি খাইয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা হচ্ছে। কারণ, আটা কেনার সাধ্য তাদের নেই। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৫৪ ত্রাণপ্রত্যাশীসহ কমপক্ষে ১৩০ জন নিহত এবং ৪৯৫ জন আহত হয়েছেন। গত ২১ মাসে দখলদার বাহিনীর হামলায় এ পর্যন্ত ৫৮ হাজার ৮৯৫ জন ও ১ লাখ ৪০ হাজার ৯৮০ জন আহত হয়েছেন।

আলজাজিরা জানায়, আরও এক ইসরায়েলি সৈনিক আত্মহত্যা করেছেন। দখলদার বাহিনী জানিয়েছে, এ নিয়ে গত দুই সপ্তাহে চারজন সেনার আত্মহত্যার ঘটনা ঘটল। নরওয়ের বাসিন্দা ও প্রশিক্ষণরত সৈনিকের নাম ড্যান ফিলিপসন। দক্ষিণ ইসরায়েলের একটি প্রশিক্ষণ ঘাঁটিতে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে হাসপাতালে মারা যান। ইসরায়েলি গণমাধ্যমের মতে, বছরের শুরু থেকে এ পর্যন্ত ১৯ জন এবং গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ২১ মাসে ৪২ জন সৈন্য আত্মহত্যা করেছেন।

গাজা যুদ্ধের নামে ‘বর্বরতার’ অবসানের আহ্বান জানিয়েছেন পোপ লিও। গত বৃহস্পতিবার গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলার পর গতকাল রোববার এক প্রার্থনা সভায় পোপ লিও এই আহ্বান জানান। ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক গিডিয়ন লেভি সরকারকে গাজায় জাতিগত নির্মূলের পরিকল্পনার অভিযোগ করেছেন। অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী গাজার মধ্যাঞ্চলের একটি জনাকীর্ণ অংশ থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে। যুক্তরাজ্যে নিষিদ্ধ ঘোষিত মানবাধিকার সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ৫৫ জন সদস্যকে আটক করা হয়েছে।

গাজা এখন যেন ‘কারবালার প্রান্তর’

আনাদোলু এজেন্সি জানায়, কারবালার প্রান্তরে এজিদের বাহিনী ইমাম হুসাইনের শিবির অবরোধ করে ফোরাত নদীর পানি সরবরাহ যেমন বন্ধ করে দিয়েছিল, ঠিক একই কৌশলে গাজার পানি সরবরাহ ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। আর ইসরায়েল সৃষ্টি সেই কারবালার প্রান্তরে নির্মমভাবে প্রাণ হারাল দুই সহোদর ৯ বছরের কারাম আল-ঘুসাইন ও ১০ বছরের লানা ওরফে লুলু।

নয় বছর বয়সী কারাম আল-ঘুসাইন, তার ছোট্ট হাতে পাত্র নিয়ে যাচ্ছিল পরিবারের জন্য একটুখানি পানি সংগ্রহের আশায়। এ সময় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র তার দেহকে ছিন্নভিন্ন করে দিল। ১০ বছর বয়সী বোন লানা ছুটে এসেছিল ছোট ভাইকে সাহায্য করতে। তার দেহও ছিন্নভিন্ন হয়ে গেল। 

ক্ষুধায় ভুগছে ১০ লাখ শিশু  

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ সতর্ক করে দিয়েছে, ইসরায়েল গাজায় পরিকল্পিতভাবে বেসামরিক নাগরিকদের অনাহারে রাখছে, যাদের মধ্যে ১০ লাখ শিশুও রয়েছে। জিএইচএফ চারটি পয়েন্টে খাদ্য সহায়তা দিয়ে থাকে। খাদ্য নিতে আসা ক্ষুধার্তদের ওপর প্রতিদিন গুলি করছে দখলদার বাহিনী। গত মে মাসের শেষ দিকে বিএইচএফ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রায় ৯০০ ত্রাণপ্রত্যাশীকে হত্যা করা হয়েছে। 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ইরানের পালটা হামলায় নাজেহাল ফুঁসে উঠছে ইসরাইলিরা, ছাড়ছে জন্মভূমি

news image

বিশ্লেষকের সতর্কবার্তা জ্বালানি তেলের দাম ১৫০ ডলারে পৌঁছাতে পারে

news image

মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা

news image

সুরক্ষিত ভবনে যেভাবে নিহত হন খামেনি

news image

খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম

news image

ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র

news image

মার্কিন শর্ত মানতে রাজি নয় ইরান, কঠোর পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের

news image

আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধ চায় আফগানিস্তান

news image

ইসরাইলি পার্লামেন্টে মোদি বেসামরিক নাগরিকদের হত্যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়

news image

পশ্চিম তীরের মসজিদে আগুন দিল অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা

news image

মালয়েশিয়ায় ৫০ দিনে বাংলাদেশিসহ ৭ হাজার অবৈধ অভিবাসী আটক

news image

চুক্তি পর্যালোচনা করার সুযোগ তৈরি হয়েছে

news image

চীনকে টেক্কা দিতে যুক্তরাষ্ট্র-জাপানের ৩৬ বিলিয়ন ডলারের প্রকল্প ঘোষণা

news image

খামেনির সরকার পরিবর্তনে চাপ সৃষ্টির কৌশল ট্রাম্পের

news image

ইরান নিয়ে ‘অত্যন্ত কঠোর বিকল্প’ বিবেচনা করছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

news image

বিশ্ব থেকে বিচ্ছিন্ন ইরান, ইন্টারনেট শাটডাউনের আড়ালে কী চলছে?

news image

‘মহান মিত্র’ কাতারের ইস্যুতে ইসরাইলকে সতর্ক থাকতে বললেন ট্রাম্প

news image

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

news image

ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, ইউরোপের নিন্দা

news image

‘স্বৈরশাসক’ ট্রাম্পের অপসারণের দাবিতে উত্তাল ওয়াশিংটন

news image

একই টেবিলে শি জিনপিং-কিম-পুতিন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ট্রাম্পের

news image

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯০০

news image

মুসলিম ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের

news image

যেখানে প্রতিটি দিন শুরু হয় একটাই প্রশ্ন দিয়ে—আজ কি খাবার জুটবে?

news image

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

news image

নিউইয়র্কে এক আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমা ১৫ দেশের আহ্বান

news image

ইসরায়েল চার শর্ত না মানলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

news image

জাতিসংঘের ত্রাণবাহী গাড়িবহর গাজায় প্রবেশ করতে মানবিক করিডর খোলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল!

news image

গাজার এক-তৃতীয়াংশ মানুষ কয়েকদিন ধরে অভুক্ত: বিশ্ব খাদ্য কর্মসূচি

news image

ইসরায়েলি আগ্রাসন নিরুপায় মায়ের চোখের সামনেই মরছে ক্ষুধার্ত শিশু