আন্তর্জাতিক ডেস্ক ১৫ সেপ্টেম্বার ২০২৫ ১২:১৮ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
সম্প্রতি কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরাইলি সেনবাহিনী। এর জেরে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে। এমনকি এ হামলার সমালোচনা করেছেন ইসরাইলের পরমমিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার কাতার ইস্যুতে তেল আবিবকে আরও সতর্ক হতে পরামর্শ দিয়েছেন তিনি। খবর টাইমস অব ইসরাইলের।
স্থানীয় সময় রোববার (১৪ সেপ্টেম্বর) নিউ জার্সির মোরিসটাউন বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, কাতার ঘিরে ইসরাইলকে ‘খুব সতর্ক’ হতে হবে।
ট্রাম্পের কাছে এক সাংবাদিক জানতে চান গত সপ্তাহে কাতারের দোহায় হামাস নেতাদের ওপর ইসরাইলের হামলা নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি কোনো বার্তা আছে কি না, জবাবে তিনি বলেন, ‘আমার বার্তা হলো, তাদের খুব, খুব সতর্ক হতে হবে। হামাসের ব্যাপারে কিছু করতে হবে ঠিকই, তবে কাতার যুক্তরাষ্ট্রের মহান মিত্র। ‘
শুক্রবার (১২ সেপ্টেম্বর) নিউইয়র্কে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে নৈশভোজ করেন ট্রাম্প। ওই সময় তিনি কাতারের প্রধানমন্ত্রীকে ‘চমৎকার মানুষ’ বলে আখ্যা দেন।
এদিকে আকাশসীমা লঙ্ঘন করে দোহায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া জানাতে কাতারের পাশে দাঁড়িয়েছে আরব ও মুসলিম বিশ্ব। কাতারের প্রতি বৃহত্তর সমর্থনের অংশ হিসেবে রোববার দোহায় শুরু হয়েছে আরব-মুসলিম বিশ্বের নেতাদের শীর্ষ সম্মেলন।
সম্মেলনে আরব রাষ্ট্রগুলো ‘বর্বর’ ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে এবং কাতারের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আইনগত পদক্ষেপ নেবে তা সমর্থন করেছে। কাতারের প্রধানমন্ত্রী বলেন, এই আক্রমণের বিরুদ্ধে কঠোর ও দৃঢ় পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, ইসরাইলি সরকার একের পর এক প্রস্তাব প্রত্যাখ্যান করে চলেছে, ইচ্ছাকৃতভাবে এই অঞ্চলের জনগণের, যার মধ্যে তাদের নিজস্ব জনগণও রয়েছে, মুখোমুখি যুদ্ধের পরিধি আরও বিস্তৃত করছে এবং এটি একটি গুরুতর ঝুঁকির মুখে ফেলেছে।
বিশ্লেষকের সতর্কবার্তা জ্বালানি তেলের দাম ১৫০ ডলারে পৌঁছাতে পারে
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা
সুরক্ষিত ভবনে যেভাবে নিহত হন খামেনি
খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম
ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র
মার্কিন শর্ত মানতে রাজি নয় ইরান, কঠোর পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের
আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধ চায় আফগানিস্তান
ইসরাইলি পার্লামেন্টে মোদি বেসামরিক নাগরিকদের হত্যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়
পশ্চিম তীরের মসজিদে আগুন দিল অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা
মালয়েশিয়ায় ৫০ দিনে বাংলাদেশিসহ ৭ হাজার অবৈধ অভিবাসী আটক
চুক্তি পর্যালোচনা করার সুযোগ তৈরি হয়েছে
চীনকে টেক্কা দিতে যুক্তরাষ্ট্র-জাপানের ৩৬ বিলিয়ন ডলারের প্রকল্প ঘোষণা
খামেনির সরকার পরিবর্তনে চাপ সৃষ্টির কৌশল ট্রাম্পের
ইরান নিয়ে ‘অত্যন্ত কঠোর বিকল্প’ বিবেচনা করছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প
বিশ্ব থেকে বিচ্ছিন্ন ইরান, ইন্টারনেট শাটডাউনের আড়ালে কী চলছে?
‘মহান মিত্র’ কাতারের ইস্যুতে ইসরাইলকে সতর্ক থাকতে বললেন ট্রাম্প
বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী
ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, ইউরোপের নিন্দা
‘স্বৈরশাসক’ ট্রাম্পের অপসারণের দাবিতে উত্তাল ওয়াশিংটন
একই টেবিলে শি জিনপিং-কিম-পুতিন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ট্রাম্পের
আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯০০
মুসলিম ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের
যেখানে প্রতিটি দিন শুরু হয় একটাই প্রশ্ন দিয়ে—আজ কি খাবার জুটবে?
বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের
নিউইয়র্কে এক আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমা ১৫ দেশের আহ্বান
ইসরায়েল চার শর্ত না মানলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য
জাতিসংঘের ত্রাণবাহী গাড়িবহর গাজায় প্রবেশ করতে মানবিক করিডর খোলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল!
গাজার এক-তৃতীয়াংশ মানুষ কয়েকদিন ধরে অভুক্ত: বিশ্ব খাদ্য কর্মসূচি
ইসরায়েলি আগ্রাসন নিরুপায় মায়ের চোখের সামনেই মরছে ক্ষুধার্ত শিশু
ইইউ-মেক্সিকোর ওপর ৩০% শুল্ক আরোপ ট্রাম্পের