আন্তর্জাতিক ডেস্ক ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২১ এ.এম
ইমাম খামেনি ও ডোনাল্ড ট্রাম্প
ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা বারবার করেছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার দুই মেয়াদেই ইরানে বিক্ষোভ উস্কে দেওয়া হয়। সম্প্রতি মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট কংগ্রেসে স্বীকার করেন, ইরানে কৌশলে ডলার সংকট সৃষ্টি করা হয়েছিল, যাতে মানুষ বিক্ষোভে রাস্তায় নামে।
মার্কিন প্রেসিডেন্ট গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ সামরিক ঘাঁটিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ইরানে ক্ষমতার পরিবর্তন হলে সেটাই সবচেয়ে ভালো হবে।
অন্যদিকে অ্যাক্সিওস রিপোর্ট করেছে, ইরানকে চীনের কাছে তেল বিক্রি কমাতে চাপ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এসবের মধ্যেই কাল মঙ্গলবার জেনেভায় দুদেশের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা হবে বলে জানিয়েছে ইরান।
দুই মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে গতকাল শনিবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানের ওপর কয়েক সপ্তাহ ধরে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেই এ অভিযান শুরু হবে। বর্তমানে দুই দেশ আগের চেয়ে অনেক বেশি ও গুরুতর সংঘাতের ঝুঁকিতে রয়েছে। অন্যদিকে নিউইয়র্ক টাইমস জানায়, ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন দাবিতে মেলবোর্ন, অ্যাথেন্স, টোকিও, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন শহরে বড় বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প এ অঞ্চলে সেনাসদস্যের সংখ্যা বাড়ানো ও রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েনের পর নতুন হামলার শঙ্কা তীব্র হয়। এমন একসময়ে এ ঝুঁকি তৈরি হয়েছে, যখন তেহরান ও ওয়াশিংটন পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়ে তুলবে বলেও জানান দিয়েছে।
চীনে তেল রপ্তানি কমাতে চাপ বাড়াবে যুক্তরাষ্ট্র
রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র চীনে ইরানের তেল রপ্তানি কমাতে কাজ করার ব্যাপারে দুই মার্কিন কর্মকর্তাকে ব্রিফ করা হয়েছে। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে তাতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্মত হয়েছে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ ও পূর্ণ শক্তি প্রয়োগ করা হবে। বিশেষ করে চীনে যাতে ইরান তেল বিক্রি কমিয়ে দেয়, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।
প্রতিবেদনটি সম্পর্কে জানতে চাওয়া হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার জানিয়েছে, আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে পরিচালিত দেশগুলোর মধ্যে স্বাভাবিক সহযোগিতা যুক্তিসংগত ও বৈধ। এই প্রক্রিয়াকে সম্মান ও সুরক্ষিত করা উচিত। ইরানের তেল রপ্তানির ৮০ শতাংশের বেশি যায় চীনে।
এদিকে মিউনিখ সম্মেলনে ইরানের ক্ষমতাচ্যুত শেষ শাহর নির্বাসিত ছেলে রেজা পাহলভি বলেছেন, তিনি দেশটিতে একটি ‘ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভবিষ্যৎ’ গড়ে তোলার জন্য নেতৃত্ব দিতে প্রস্তুত আছেন। অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্মেলনটি ‘সার্কাসে পরিণত হয়েছে’ উল্লেখ করেছেন।
সমঝোতা নিয়ে আলোচনা করতে প্রস্তুত ইরান
মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা করতে ইচ্ছুক হলে ইরান ছাড় দিয়ে পারমাণবিক চুক্তি করবে বলে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত-রাভানচি। বিবিসিকে সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ট্রাম্প একটি চুক্তি পছন্দ করেছেন। কিন্তু ইরানের সঙ্গে সেটির বাস্তবায়ন কঠিন মনে হচ্ছে। অন্যদিকে, ইরানি মন্ত্রী মাজিদ বলেন, বল যুক্তরাষ্ট্রের কোর্টে প্রমাণ করার জন্য তারা একটি চুক্তি করতে চায়। তারা যদি আন্তরিক হয় আমি নিশ্চিত, আমরা একটি চুক্তির পথে থাকব। মাজিদ বলেন, আলোচনা কমবেশি ইতিবাচক দিকে এগিয়েছে।
তবে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র ৪০ হাজারের বেশি সেনা মোতায়েন করছে কিনা– জানতে চাইলে মাজিদ জবাব দেন, ‘এটি একটি ভিন্ন খেলা হবে।’ ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে নিবিড় আলোচনায় লিপ্ত রয়েছেন। যুদ্ধ এড়াতে তারা ট্রাম্পের সঙ্গেও ফোনে কথা বলেছেন।
পশ্চিম তীরের মসজিদে আগুন দিল অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা
মালয়েশিয়ায় ৫০ দিনে বাংলাদেশিসহ ৭ হাজার অবৈধ অভিবাসী আটক
চুক্তি পর্যালোচনা করার সুযোগ তৈরি হয়েছে
চীনকে টেক্কা দিতে যুক্তরাষ্ট্র-জাপানের ৩৬ বিলিয়ন ডলারের প্রকল্প ঘোষণা
খামেনির সরকার পরিবর্তনে চাপ সৃষ্টির কৌশল ট্রাম্পের
ইরান নিয়ে ‘অত্যন্ত কঠোর বিকল্প’ বিবেচনা করছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প
বিশ্ব থেকে বিচ্ছিন্ন ইরান, ইন্টারনেট শাটডাউনের আড়ালে কী চলছে?
‘মহান মিত্র’ কাতারের ইস্যুতে ইসরাইলকে সতর্ক থাকতে বললেন ট্রাম্প
বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী
ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, ইউরোপের নিন্দা
‘স্বৈরশাসক’ ট্রাম্পের অপসারণের দাবিতে উত্তাল ওয়াশিংটন
একই টেবিলে শি জিনপিং-কিম-পুতিন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ট্রাম্পের
আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯০০
মুসলিম ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের
যেখানে প্রতিটি দিন শুরু হয় একটাই প্রশ্ন দিয়ে—আজ কি খাবার জুটবে?
বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের
নিউইয়র্কে এক আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমা ১৫ দেশের আহ্বান
ইসরায়েল চার শর্ত না মানলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য
জাতিসংঘের ত্রাণবাহী গাড়িবহর গাজায় প্রবেশ করতে মানবিক করিডর খোলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল!
গাজার এক-তৃতীয়াংশ মানুষ কয়েকদিন ধরে অভুক্ত: বিশ্ব খাদ্য কর্মসূচি
ইসরায়েলি আগ্রাসন নিরুপায় মায়ের চোখের সামনেই মরছে ক্ষুধার্ত শিশু
ইইউ-মেক্সিকোর ওপর ৩০% শুল্ক আরোপ ট্রাম্পের