আন্তর্জাতিক ডেস্ক ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৩ এ.এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টায় কোনো অগ্রগতি না হওয়ায় কঠোর সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই ইঙ্গিত দিয়েছেন।
ট্রাম্প জানান, তেহরানের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনার গতিপ্রকৃতি নিয়ে তিনি একেবারেই সন্তুষ্ট নন। মধ্যপ্রাচ্যে বিশাল সামরিক উপস্থিতির মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য যুদ্ধের জল্পনাকে আরও উসকে দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান আমাদের শর্তগুলো মানতে রাজি নয়, যা মোটেও সুখকর নয়। আমরা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাইনি, তবে তারা পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না এটা নিশ্চিত।
যুদ্ধের ঝুঁকি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধে সব সময় ভালো-মন্দের ঝুঁকি থাকে। আমাদের সেনাবাহিনী বিশ্বের শ্রেষ্ঠ। আমি তাদের ব্যবহার করতে চাই না, তবে মাঝে মাঝে তা প্রয়োজন হয়ে পড়ে।
অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, ইরানের ওপর সম্ভাব্য হামলা হলেও তা ইরাক বা আফগানিস্তানের মতো দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নেওয়ার‘কোনো সুযোগ নেই।
ভ্যান্স বলেন, ট্রাম্প প্রশাসন অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছে। আমরা কূটনীতি পছন্দ করি। কিন্তু সবকিছু নির্ভর করছে ইরানের আচরণের ওপর।
তিনি বলেন, হামলা হলেও তার মূল লক্ষ্য হবে ইরানের পারমাণবিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া, বছরের পর বছর যুদ্ধ চালিয়ে যাওয়া নয়।
ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই আগামী সোমবার ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ঠিক তার কয়েক ঘণ্টা আগেই ইসরাইল থেকে জরুরি নয় এমন মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর এঙ্গ ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। এছাড়া, সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো সমাধান সূত্র মেলেনি।
সূত্র : এবিসি নিউজ
বিশ্লেষকের সতর্কবার্তা জ্বালানি তেলের দাম ১৫০ ডলারে পৌঁছাতে পারে
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা
সুরক্ষিত ভবনে যেভাবে নিহত হন খামেনি
খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম
ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র
মার্কিন শর্ত মানতে রাজি নয় ইরান, কঠোর পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের
আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধ চায় আফগানিস্তান
ইসরাইলি পার্লামেন্টে মোদি বেসামরিক নাগরিকদের হত্যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়
পশ্চিম তীরের মসজিদে আগুন দিল অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা
মালয়েশিয়ায় ৫০ দিনে বাংলাদেশিসহ ৭ হাজার অবৈধ অভিবাসী আটক
চুক্তি পর্যালোচনা করার সুযোগ তৈরি হয়েছে
চীনকে টেক্কা দিতে যুক্তরাষ্ট্র-জাপানের ৩৬ বিলিয়ন ডলারের প্রকল্প ঘোষণা
খামেনির সরকার পরিবর্তনে চাপ সৃষ্টির কৌশল ট্রাম্পের
ইরান নিয়ে ‘অত্যন্ত কঠোর বিকল্প’ বিবেচনা করছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প
বিশ্ব থেকে বিচ্ছিন্ন ইরান, ইন্টারনেট শাটডাউনের আড়ালে কী চলছে?
‘মহান মিত্র’ কাতারের ইস্যুতে ইসরাইলকে সতর্ক থাকতে বললেন ট্রাম্প
বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী
ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, ইউরোপের নিন্দা
‘স্বৈরশাসক’ ট্রাম্পের অপসারণের দাবিতে উত্তাল ওয়াশিংটন
একই টেবিলে শি জিনপিং-কিম-পুতিন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ট্রাম্পের
আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯০০
মুসলিম ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের
যেখানে প্রতিটি দিন শুরু হয় একটাই প্রশ্ন দিয়ে—আজ কি খাবার জুটবে?
বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের
নিউইয়র্কে এক আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমা ১৫ দেশের আহ্বান
ইসরায়েল চার শর্ত না মানলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য
জাতিসংঘের ত্রাণবাহী গাড়িবহর গাজায় প্রবেশ করতে মানবিক করিডর খোলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল!
গাজার এক-তৃতীয়াংশ মানুষ কয়েকদিন ধরে অভুক্ত: বিশ্ব খাদ্য কর্মসূচি
ইসরায়েলি আগ্রাসন নিরুপায় মায়ের চোখের সামনেই মরছে ক্ষুধার্ত শিশু
ইইউ-মেক্সিকোর ওপর ৩০% শুল্ক আরোপ ট্রাম্পের