আন্তর্জাতিক ডেস্ক ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩২ এ.এম
জাবিহুল্লাহ মুজাহিদ। ছবি: সংগৃহীত
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা এখন এক ভয়াবহ রূপ নিয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাত থেকে কাবুলের আকাশসহ আফগানিস্তানের বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরে পাকিস্তানি যুদ্ধবিমান থেকে শক্তিশালী বোমা হামলা চালানো হয়েছে। দুই দেশের মধ্যে চলমান সীমান্ত উত্তেজনা এবং রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যেই আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে আফগান সরকার।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কান্দাহারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারি মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, ইসলামাবাদের সামরিক পদক্ষেপ সত্ত্বেও কাবুল কূটনৈতিক সমাধানের পথেই হাঁটতে প্রতিশ্রুতিবদ্ধ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে আফগান বাহিনীর চালানো পাকিস্তানি বিমান হামলার পাল্টা জবাব দিলে নতুন করে সংঘাতের সূত্রপাত হয়। এর প্রতিক্রিয়ায় শুক্রবার ভোরে পাকিস্তান আবারও আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের দান্দ পাতান জেলাসহ বিভিন্ন সামরিক অবস্থানে ব্যাপক বিমান হামলা চালায়।
দু’পক্ষের এই পাল্টাপাল্টি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে। জাবিহুল্লাহ মুজাহিদের দাবি, এই সংঘর্ষে ১৩ জন আফগান সৈন্য নিহত এবং ২২ জন আহত হয়েছেন। অন্যদিকে, ৫৫ জন পাকিস্তানি সৈন্য নিহত হওয়ার দাবি করলেও পাকিস্তান সেনাবাহিনী ভিন্ন পরিসংখ্যান দিয়েছে। আফগান মুখপাত্র আরও অভিযোগ করেন যে বিমান হামলার কয়েক ঘণ্টা পরও পাকিস্তানের যুদ্ধবিমানগুলো আফগানিস্তানের আকাশসীমায় উড়ছিল।
সীমান্তবর্তী ডুরান্ড লাইন বরাবর চলমান এই সংঘাত নিরসনে ইতোমধ্যেই কূটনৈতিক তৎপরতা শুরু করেছে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আফগান শীর্ষ কূটনীতিক আমির খান মুত্তাকি কাতার ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। আলোচনায় উত্তেজনা প্রশমন এবং আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদী সমাধানের ওপর জোর দেওয়া হয়েছে। কাতার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে জাবিহুল্লাহ মুজাহিদ পাকিস্তানের অভ্যন্তরে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) তৎপরতায় আফগানিস্তানের মাটি ব্যবহারের অভিযোগ আবারও প্রত্যাখ্যান করেন।
তিনি স্পষ্ট করে বলেন, পাকিস্তানের অভ্যন্তরীণ যুদ্ধ তাদের নিজস্ব বিষয় এবং আফগানিস্তান তার ভূমি অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে। আফগানিস্তানের পররাষ্ট্রনীতি পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে তৈরি এবং তারা কারো সঙ্গে শত্রুতা বা ক্ষতির পথ বেছে নিতে চায় না বলেও তিনি উল্লেখ করেন।
সূত্র: ইয়ানি সাফাক।
বিশ্লেষকের সতর্কবার্তা জ্বালানি তেলের দাম ১৫০ ডলারে পৌঁছাতে পারে
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা
সুরক্ষিত ভবনে যেভাবে নিহত হন খামেনি
খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম
ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র
মার্কিন শর্ত মানতে রাজি নয় ইরান, কঠোর পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের
আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধ চায় আফগানিস্তান
ইসরাইলি পার্লামেন্টে মোদি বেসামরিক নাগরিকদের হত্যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়
পশ্চিম তীরের মসজিদে আগুন দিল অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা
মালয়েশিয়ায় ৫০ দিনে বাংলাদেশিসহ ৭ হাজার অবৈধ অভিবাসী আটক
চুক্তি পর্যালোচনা করার সুযোগ তৈরি হয়েছে
চীনকে টেক্কা দিতে যুক্তরাষ্ট্র-জাপানের ৩৬ বিলিয়ন ডলারের প্রকল্প ঘোষণা
খামেনির সরকার পরিবর্তনে চাপ সৃষ্টির কৌশল ট্রাম্পের
ইরান নিয়ে ‘অত্যন্ত কঠোর বিকল্প’ বিবেচনা করছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প
বিশ্ব থেকে বিচ্ছিন্ন ইরান, ইন্টারনেট শাটডাউনের আড়ালে কী চলছে?
‘মহান মিত্র’ কাতারের ইস্যুতে ইসরাইলকে সতর্ক থাকতে বললেন ট্রাম্প
বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী
ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, ইউরোপের নিন্দা
‘স্বৈরশাসক’ ট্রাম্পের অপসারণের দাবিতে উত্তাল ওয়াশিংটন
একই টেবিলে শি জিনপিং-কিম-পুতিন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ট্রাম্পের
আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯০০
মুসলিম ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের
যেখানে প্রতিটি দিন শুরু হয় একটাই প্রশ্ন দিয়ে—আজ কি খাবার জুটবে?
বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের
নিউইয়র্কে এক আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমা ১৫ দেশের আহ্বান
ইসরায়েল চার শর্ত না মানলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য
জাতিসংঘের ত্রাণবাহী গাড়িবহর গাজায় প্রবেশ করতে মানবিক করিডর খোলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল!
গাজার এক-তৃতীয়াংশ মানুষ কয়েকদিন ধরে অভুক্ত: বিশ্ব খাদ্য কর্মসূচি
ইসরায়েলি আগ্রাসন নিরুপায় মায়ের চোখের সামনেই মরছে ক্ষুধার্ত শিশু
ইইউ-মেক্সিকোর ওপর ৩০% শুল্ক আরোপ ট্রাম্পের